ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব

চিফ প্রসিকিউটর কার্যালয়ে ১৪টি গুমের অভিযোগ করেছে ভয়েড

  • আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনসহ পুলিশের সাবেক পাঁচ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ১৪টি গুমের অভিযোগ দিয়েছে গুমের শিকার ব্যক্তিদের সংগঠন ভয়েস অফ এনফোর্সড ডিসঅ্যাপেয়ার্ড পারসনস (ভয়েড)।

এসব অভিযোগের ১৩টি-ই সাবেক পুলিশ কর্মকর্তা আলেপের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ এসব অভিযোগ দেওয়া হয়। গুমের শিকার কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনটির উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠু এসব অভিযোগ জমা দেন।

এ বিষয়ে মিঠু সাংবাদিকদের বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ১০ হাজারেরও বেশি বেশি মানুষ গুম হয়েছে। তার মধ্যে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি গুমের ঘটনায় অভিযোগ দেওয়া হলো।’

মিঠুর সঙ্গে থাকা গুমের শিকার মাসুদ গাজী সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালে ইজতেমা থেকে বাসায় ফেরার পথে বিনা অভিযোগে আমাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখ বেঁধে টানা ৪৫ দিন আমাকে নির্যাতন করা হয়।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিফ প্রসিকিউটর কার্যালয়ে ১৪টি গুমের অভিযোগ করেছে ভয়েড

আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫