ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

কুয়েত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়েতের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুয়েত সিটির কেসিসিআই ভবনের আল বুম হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সম্ভাব্য নতুন খাত চিহ্নিতকরণ এবং টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান। তিনি বাংলাদেশের গতিশীল ব্যবসায়িক পরিবেশ, কৌশলগত ভৌগোলিক অবস্থান, দক্ষ মানবসম্পদ এবং ক্রমবর্ধমান ভোক্তা বাজার সম্পর্কে উপস্থাপনা দেন। একইসাথে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তুলে ধরেন।

কেসিসিআই-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাস মুহাম্মদ আল-ওদেহ বলেন,

“এই বৈঠক দুই দেশের মধ্যে ধারাবাহিক সহযোগিতার অংশ। এর মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহত্তর ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের দ্বার উন্মোচিত হবে।”

উভয় পক্ষের মতে, নতুন এই উদ্যোগ দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। বিশেষ করে বাংলাদেশি তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার কুয়েতে সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ-কুয়েত অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়েত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫