সংবাদ শিরোনাম ::
মোদি ও সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
- আপডেট সময় : ০৪:১৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 2
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে মতবিনিময় করেছেন। ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে ৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিভিন্ন সূত্রের তথ্যমতে, আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পায়। এর আগে গত ১১ আগস্ট মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী।

























