ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় স্টেপ ফুটওয়্যারের ‘সিগনেচার ইভেন্ট’ মাতালেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ ও তিশা

  • আপডেট সময় : ০৭:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ফ্যাশন ও আরামের সমন্বয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য “সিগনেচার ইভেন্ট”-এ অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।

স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। তিনি বলেন,

“তৌসিফ ও তিশার জনপ্রিয়তা, তারুণ্যের শক্তি এবং ইতিবাচক ভাবমূর্তি আমাদের ব্র্যান্ডকে তরুণ প্রজন্মের কাছে আরও আপন করে তুলবে।”

ইভেন্টে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করে দশটি নতুন ডিজাইন—যেগুলো ফ্যাশন ও আরামের নিখুঁত সমন্বয়ে তৈরি। উপস্থিত অতিথিদের কাছে এই নতুন কালেকশন বিশেষ প্রশংসা কুড়ায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আধুনিক জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ও স্টাইলকে একসঙ্গে তুলে ধরতেই এই নতুন লাইন বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় মডেল ও শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ফ্যাশন শো ও ক্যাটওয়াক অনুষ্ঠিত হয়। র‌্যাম্পে স্টেপ ফুটওয়্যারের নতুন কালেকশন উপস্থাপন করা হলে উপস্থিত অতিথিরা করতালিতে ভরিয়ে তোলেন হলঘর।

দিনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সারা দেশের ফ্র্যাঞ্চাইজি ও পরিবেশকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন, যেখানে ২০২৬ সালের বিক্রয় পরিকল্পনা, বিপণন কৌশল এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় স্টেপ ফুটওয়্যারের ‘সিগনেচার ইভেন্ট’ মাতালেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ ও তিশা

আপডেট সময় : ০৭:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫