ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির

দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে ট্রাম্প-শি বৈঠক হবে

  • আপডেট সময় : ১১:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা কয়েক সপ্তাহের মধ্যে দেখা করতে যাচ্ছি। আমরা দক্ষিণ কোরিয়ায় দেখা করব, প্রেসিডেন্ট শি এবং আরও কয়েকজনের সঙ্গে।’ তিনি আরও জানান, ‘আমাদের একটি পৃথক বৈঠকও রয়েছে।’

আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এপেক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের উত্তেজনা বাড়িয়ে বৈঠক বাতিলের হুমকি দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

চীনের বিরল খনিজ রপ্তানিতে ‘অত্যন্ত আক্রমণাত্মক’ নতুন নিয়ন্ত্রণ আরোপের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই শুল্ক হুমকি দেন। এর ফলে বিশ্ব শেয়ারবাজারে পতন দেখা দেয়। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি করতে নয়!!!”

গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এই বৈঠকটি হবে দুই নেতার মধ্যে প্রথম সাক্ষাৎ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে ট্রাম্প-শি বৈঠক হবে

আপডেট সময় : ১১:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫