ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 83
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের সমর্থন নিয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর-৪ আসন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সুইহারী বাজার উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এ সময় তিনি ওই দলের উদ্বৃতি দিয়ে বলেন, তারা বলছে-একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে, দেশে জেনো-সাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ১৯৭১ সালে গণহত্যার সহযোগী ছিল ওই দলটি।

আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি দিনাজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া কামনা করেন।

পথ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া। এসময় খানসামা উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু ও মমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫