ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর

  • আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে মহান আল্লাহর নিকট দেশবাসীকে দোয়া করার আবেদন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে এই আবেদন জানান।

বিবৃতিতে এ টি এম আজহারুল ইসলাম বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাঁর অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে- যা তাঁকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।

নায়েবে আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় তিনি এবং দেশের সকল মজলুম মানুষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে-তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন।

তিনি বলেন, এ সংকটময় মুহূর্তে তারা সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর (বেগম খালেদা জিয়া) দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেন। আল্লাহ তাঁকে ও তাঁর পরিবারকে হেফাজত করুন।

বিবৃতিতে তিনি বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তাঁর (বেগম খালেদা জিয়া) দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে দোয়া করার অনুরোধ জানান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর

আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫