ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে নির্বাচন ও গণভোটের জনসচেতনতা বৃদ্ধিতে ‘টেন মিনিটস্ ব্রিফ

  • আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 77
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘টেন মিনিটস্ ব্রিফ’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার তেলকুপি বাজারে এই নির্বানী ব্রিফ প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদ।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুইটি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়া হয়। গণভোটে জনগণ দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় সরাসরি মতামত প্রদানের সুযোগ পায়।

রেজওয়ান মোরশেদ বলেন, দেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন, বিরোধী দল থেকে সংসদে ডেপুটি স্পিকার নির্বাচন, দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ইত্যাদি ঐক্যমতে উপনীত হওয়া ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টিক চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে। এছাড়া সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রস চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে। গণভোটের ব্যালটের রঙ হবে গোলাপি।

পরে নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে বাড়িতে বাড়িতে যেয়ে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়বস্তু সম্পর্কে নারীদের অবহিত করা হয়।

এছাড়া সেনভাগ লক্ষ্মীকোল গ্রামে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দিনব্যাপী বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়াবলীর সড়ক প্রচারণা চালানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে নির্বাচন ও গণভোটের জনসচেতনতা বৃদ্ধিতে ‘টেন মিনিটস্ ব্রিফ

আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫