ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে অধ্যাদেশ জারি

  • আপডেট সময় : ০৩:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 67
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার আজ বুধবার এ কথা জানান। অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান করা হয়েছে। সংঘবদ্ধভাবে করা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার।

এই অধ্যাদেশটি ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে অধ্যাদেশ জারি

আপডেট সময় : ০৩:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬