ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

  • আপডেট সময় : ১০:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 69
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার তিনটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত তিনজন প্রার্থী আনুষ্ঠানিক ধানের শীষের প্রচারণা শুরু করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে মোবারকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা।

এদিকে গতকাল বিকেলে নাচোল পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ধানের শীষের মিছিলের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোহা. আমিনুল ইসলাম। এছাড়া সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিকেলে উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর হাই স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন সাবেক এমপি মো. হারুনুর রশিদ।

নির্বাচনী প্রচারণায় তিন জন প্রার্থী তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এসময় তারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ১০:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬