ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অদম্য টি-টোয়েন্টি কাপের টিকিট বিক্রি শুরু

  • আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। gobcbticket.com.bd -এই ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।

টুর্নামেন্টের টিকিটের দামও ঘোষণা করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির টিকিট ১শ টাকায়, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট ২শ টাকায় , ক্লাব হাউসের টিকিট ৫শ টাকায় এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকায় বিক্রি হবে।

ভারতে নিরাপত্তার কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেয়নি। ক্রিকেটারদের ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখতেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

টুর্নামেন্টে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ নামে তিনটি দল অংশ নেবে। টুর্নামেন্টের প্রাইজমানি আড়াই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। এছাড়া দুর্বার একাদশের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তকে এবং দুরন্ত একাদশের দলনেতা নির্বাচিত করা হয়েছে আকবর আলীকে।

টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

গ্রুপ-পর্বের ম্যাচগুলো ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি।

ম্যাচের আগে প্রতিদিন বিকেল ৪টা থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাঠের লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অদম্য টি-টোয়েন্টি কাপের টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬