ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ

  • আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

এই আসরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চারটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের সাথে লড়াই করার পর পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পথে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। আজকের এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভুটান কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

আজকের ম্যাচে হ্যাটট্রিক করেছেন বদলী খেলোয়াড় আলপি আক্তার। ম্যাচের তিন মিনিটে মামনি চাকমার কর্ণার থেকে প্রতিমা মুন্ডা দারুন এক প্লেসিং শটে বাংলাদেশকে এগিয়ে দেন। ৩৫ মিনিটে মিরা খাতুনের জায়গায় আলপিকে মাঠে নামান বাটলার। আর তাতেই ম্যাচের চেহারা পাল্টে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন আলপি।

দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও নেপাল ম্যাচে ফিরতে পারেনি। উল্টো এই অর্ধেও দুই গোল হজম করেছে। ৬৭ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ব্যবধান ৩-০’তে নিয়ে যান আলপি।

ম্যাচ শেষের আট মিনিট আগে আলপি হ্যাটট্রিক পূরণ করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে মায়া মাসকে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় নেপাল।

এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পায় ভারত
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬