ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কাল এসএসসি’র ফল প্রকাশ

  • আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 427
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার। সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীন একযোগে দেশের বড় এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

এবারের এসএসসির লিখিত পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত কয়েক বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধারাবাহিকতায় এবারও ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার পরীক্ষায় ২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ২৩৬টি কেন্দ্রে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা নয় লাখ ১০ হাজার ৫০১ জন এবং ছাত্রী আট লাখ ৭৬ হাজার ১১২ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল এসএসসি’র ফল প্রকাশ

আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭