ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

টার স্টেগানের ভক্তদের জন্য দুঃসংবাদ

  • আপডেট সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 59
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন কোনো বাড়তি চাপ ছাড়াই সুস্থ হয়ে ওঠে। আমরা সবাই তার পাশে আছি।’

মার্ক-আন্দ্রে টার স্টেগানের ভক্তদের জন্য দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় জার্মানির গোলরক্ষককে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে। শুক্রবার তার অস্ত্রোপচার হতে পারে বলে তার ক্লাব জিরোনা নিশ্চিত করেছে।

গত সপ্তাহে লা লিগার ক্লাব জিরোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান টার স্টেগান।

সামাজিক যোগাযোগমাধ্যমে জিরোনা জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক বাম উরুর হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে শুক্রবার অস্ত্রোপচার করাবেন।

ক্লাবটি আরো জানায়, অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার সময়সূচি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

২০২৬ বিশ্বকাপের আগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশায় জানুয়ারিতে মূল ক্লাব বার্সেলোনা থেকে ধারে জিরোনায় যোগ দিয়েছিলেন টার স্টেগান। বিশ্বকাপ শুরুহতে এখনো চার মাসের একটু বেশি সময় বাকি আছে।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ধারের চুক্তির শর্ত অনুযায়ী জিরোনা চাইলে ইনজুরিতে পড়া টার স্টেগানকে আবার বার্সেলোনায় পাঠাতে পারে।

এই খবরটি জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষকের জন্য আরেকটি বড় ধাক্কা। কারণ বিশ্বকাপে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত।

২০২৪ সালে ম্যানুয়েল নয়্যার অবসর নেয়ার পর থেকে জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন টার স্টেগান। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক চোটে ভুগছেন তিনি।

মঙ্গলবার জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান এই হতাশাজনক ইনজুরির পরও টার স্টেগানের পাশে থাকার কথা জানান।

নাগেলসম্যান বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন কোনো বাড়তি চাপ ছাড়াই সুস্থ হয়ে ওঠে। আমরা সবাই তার পাশে আছি।

তিনি আরো নিশ্চিত করেন, অন্তত এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকবেন টার স্টেগান। ফলে বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে মার্চে অনুষ্ঠেয় জার্মানির দুটি প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টার স্টেগানের ভক্তদের জন্য দুঃসংবাদ

আপডেট সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬