ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের

অদম্য টি-টোয়েন্টির ফাইনালে ধুমকেতুকে হারানোর ব্যাপারে আশাবাদী দুর্বার

  • আপডেট সময় : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 83
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নিয়ে ঠাসা ধুমকেতু একাদশকে হারিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ জয়ের ব্যাপারে আশাবাদী দুর্বার একাদশের পেসার সৈয়দ খালেদ আহমেদ।

গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে শতভাগ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে দুর্বার। ধুমকেতুর বিপক্ষে ২ উইকেটে এবং দুরন্ত একাদশের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় দুর্বার।

দুরন্ত একাদশের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন খালেদ।

২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠে ধুমকেতু। দুই ম্যাচই হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় দুরন্ত।

আগামীকাল ধুমকেতুর বিপক্ষে ফাইনালকে সামনে রেখে খালেদ বলেন, ‘আমি সবসময় সাদা বলের এবং লাল বলে ক্রিকেট খেলা উপভোগ করি। সবসময় আমার লক্ষ্য থাকে, ম্যাচে শতভাগ দেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা ধুমকেতুর বিপক্ষে ফাইনাল খেলব, যা বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত। জাতীয় দলের অনেকেই আমাদের দলেও খেলেছে। হয়ত তারা এখন জাতীয় দলে খেলছে না, তারপরও সবাই অভিজ্ঞ। আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ। বোলিং লাইন-আপ শক্তিশালী, আমার মনে হয় ফাইনাল জয়ের ভাল সুযোগ আমাদের আছে। আমরা চ্যাম্পিয়ন হবার জন্য চেষ্টা করব।’

নিজের বোলিং পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে খালেদ বলেন, ‘আমি লাইন লেন্থ বজায় রেখে বোলিং করার চেষ্টা করেছি। আমাদের পরিকল্পনা ছিল, স্টাম্প টু স্টাম্প বল করা।’

দুরন্ত ফাইনালে উঠতে না পারলেও ঐ দলের তরুণ খেলোয়াড়দের সামনে উজ্জ্বল ভবিষ্যত দেখছেন খালেদ।

তিনি বলেন, ‘ঐ দলের তরুণ ক্রিকেটাররা এখনও শিখছে। নিজেদের প্রমাণের ভাল প্ল্যাটফর্ম পেয়েছিল, কিন্তু তারা সেটি করতে পারেনি। তবে আমি বিশ্বাস করি, আবারও সুযোগ পেলে তারা ঘুরে দাঁড়াবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অদম্য টি-টোয়েন্টির ফাইনালে ধুমকেতুকে হারানোর ব্যাপারে আশাবাদী দুর্বার

আপডেট সময় : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬