ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে সুপার এইট পর্ব

  • আপডেট সময় : ১০:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দশম আসরের সুপার এইট পর্ব। দুই দলই জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে মরিয়া। শ্রীলংকার কলম্বোতে সুপার এইটে গ্রুপ-২এর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইট পর্বে নাম লেখায় পাকিস্তান। ভারতের কাছে হারলেও নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে জয় পায় বাবর-আফ্রিদিরা।

সুপার এইট পর্বে গ্রুপ-২এ শ্রীলংকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইটের লড়াই শুরু করবে পাকিস্তান।

গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার এইটেও ধরে রাখতে বদ্ধপরিকর পাকিস্তান। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘গ্রুপ পর্বে দল ভাল পারফরমেন্স করেছে। ৪ ম্যাচের ৩টিতেই জিতেছি। আশা করছি, গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার এইটেও অব্যাহত থাকবে।’

নিউজিল্যান্ডকে হারাতে হলে তিন বিভাগেই দলের কাছ থেকে সেরা পারফরমেন্স চান সালমান। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড শক্তিশালী দল। তাদেরকে হারাতে হলে তিন বিভাগেই ভাল ক্রিকেট খেলতে হবে। আমরা আশাবাদী, ব্যাটার ও বোলাররা ভাল পারফরমেন্স করবে এবং দলকে জয় উপহার দেবে।’

পাকিস্তানের মত গ্রুপ রানার্স-আপ হয় নিউজিল্যান্ডও। ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটের টিকিট পায় কিউইরা।

দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জয় পায় নিউজিল্যান্ড। সুপার এইট পর্ব নিউজিল্যান্ডের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল।

তিনি বলেন, ‘গ্রুপ পর্বে দল হিসেবে আমরা ভাল ক্রিকেট খেলেছি। কিন্তু সুপার এইট পর্ব আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখানে জয় পাওয়া সহজ হবে না। পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ২৩টিতে ও পাকিস্তান ২৪টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে সুপার এইট পর্ব

আপডেট সময় : ১০:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬