ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের

পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’

  • আপডেট সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 87
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

১১০ রানের পুঁজি নিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনাল উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করে। জবাবে ১৬ দশমিক ৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান।

ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারে ইসমা তানজিম ১২, শামিমা সুলতানা ১৩ ও শারমিন সুলতানা ১৫ রান করেন।

মিডল অর্ডারে সতীর্থদের সঙ্গ না পেলেও একপ্রান্ত আগলে একাই লড়াই করেছেন অধিনায়ক ফাহিমা খাতুন। চার নম্বরে মাঠে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন তিনি।

৫টি চারে ৩২ বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন ফাহিমা। তার লড়াকু ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন। পাকিস্তানের হাফসা খালিদ ২ উইকেট নেন।

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩০ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় পাকিস্তান। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পর পাকিস্তানের পরের দিকের ব্যাটাররাও বাংলাদেশি বোলারদের সামনে আত্মসমর্পণ করেন। এতে ১৬ দশমিক ৪ ওভারে ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন সাওয়াল জুলফিকার।

৬ রান খরচ করে সানজিদা আকতার মেঘলা ৩টি এবং ফাহিমা ২টি উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা-ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।

ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের ফাহিমা।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ নারী দলের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ ‘এ’ নারী দল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’

আপডেট সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬