ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

আমেরিকার সঙ্গে ‘চুক্তি’ করতে চায় কিউবা : ট্রাম্প

  • আপডেট সময় : ০২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন যে, আমেরিকার সঙ্গে একটি ‘চুক্তি’ করতে খুবই আগ্রহী কিউবা এবং যা ‘খুব দ্রুত’ হতে পারে।

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক মাস ধরে ওয়াশিংটন কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘কিউবাও একটি চুক্তি করতে চায় এবং আমি মনে করি যে আমরা খুব শীঘ্রই একটি চুক্তি করব অথবা যা করার তা করব।’

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ইরান ইস্যু সামলানোর পর, কিউবার ওপর পূর্ণ মনোযোগ দেওয়া হবে।

তিনি বলেন, ‘তাই আমরা কিউবার সঙ্গে কথা বলছি। তবে আমরা কিউবার আগে ইরানের সঙ্গে কিছু করতে যাচ্ছি…তাই আমি মনে করি কিউবার সঙ্গে খুব দ্রুত কিছু ঘটবে।’

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল গত শুক্রবার নিশ্চিত করেছেন যে তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দ্বিপাক্ষিক মতপার্থক্য’ নিয়ে আলোচনা করেছে, যদিও আলোচনার প্রকৃতি সম্পর্কে তিনি বিস্তারিতভাবে কিছু জানাননি।

গত জানুয়ারিতে, ট্রাম্প দরিদ্র দ্বীপটিকে মার্কিন তেল অবরোধের আওতায় আনেন, আর এর ফলে কিউবার জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য কিউবাকে ‘অসাধারণ হুমকি’ হিসেবে অভিহিত করেছিলেন।

এর আগে থেকেই ওয়াশিংটনের দশকব্যাপী অর্থনৈতিক অবরোধ চলছিল।

জানুয়ারিতে ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের আরেক শত্রু ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর থেকে, ট্রাম্পের নজরে রয়েছে কিউবান সরকার।

মাদুরোর ওপর কিউবা সস্তা তেলের জন্য নির্ভর করত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমেরিকার সঙ্গে ‘চুক্তি’ করতে চায় কিউবা : ট্রাম্প

আপডেট সময় : ০২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬