ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ‘ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই’: জার্মান সরকার

  • আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটোর ‘কোনো সম্পর্ক নেই’ এবং এটি ‘ন্যাটোর যুদ্ধ নয়’ বলে সোমবার জানিয়েছেন ফ্রিডরিশ মের্র্ৎসের মুখপাত্র।

বার্লিন থেকে এএফপি জানায়, রোববার ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন ও ব্রিটেনসহ বিভিন্ন দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সহায়তা করার আহ্বান জানান। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে।

পরে তিনি ন্যাটো মিত্রদের ওপর আরও চাপ বাড়িয়ে ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে বলেন, যদি জোটের সদস্যরা প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য নিজেদের দায়িত্ব পালন না করে, তবে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে।

নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে মের্ৎসের মুখপাত্র স্টেফান কর্নেলিয়ুস বলেন, ‘ন্যাটো মূলত ভূখণ্ড রক্ষার জন্য একটি প্রতিরক্ষা জোট’ এবং বর্তমান পরিস্থিতিতে ন্যাটো মোতায়েনের ‘কোনো ম্যান্ডেট নেই’।

একই ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জার্মানি জানতে চায়, ইরানে সামরিক লক্ষ্য কখন অর্জিত হয়েছে বলে মনে করছেন ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার মের্ৎস বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া উচিত, কারণ এই সংঘাত ‘কারও উপকারে আসে না এবং অর্থনৈতিকভাবে অনেককে ক্ষতিগ্রস্ত করে, আমাদেরও।’

সোমবার আলাদা এক ব্রিফিংয়ে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্তোরিয়ুস বলেন, জার্মানি চায় সংশ্লিষ্ট সবাই যেন ‘আরও সামরিক উত্তেজনা বৃদ্ধি’ ঠেকাতে কাজ করে।

তিনি বলেন, জার্মানি এই যুদ্ধে কোনো সামরিক অংশগ্রহণ করবে না। তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিতে বার্লিন প্রস্তুত।

পিস্তোরিয়ুস বলেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা আমরা উসকে দিইনি… কোনো ধরনের পরামর্শ ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, জার্মানির প্রধান দায়িত্ব ‘পূর্বাঞ্চলীয় ফ্রন্ট এবং উচ্চ উত্তরের’ নিরাপত্তা নিশ্চিত করা। ‘আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিশ্বের সর্বত্র একসঙ্গে উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।’

ট্রাম্পের আহ্বানের প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘হরমুজ প্রণালীতে ইউরোপের হাতে গোনা কয়েকটি ফ্রিগেট থেকে ডোনাল্ড ট্রাম্প ঠিক কী আশা করেন, যা শক্তিশালী মার্কিন নৌবাহিনী একাই সামলাতে পারছে না? এ প্রশ্নই আমি নিজেকে করছি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ‘ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই’: জার্মান সরকার

আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬