ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বাবা-ছেলের ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি

  • আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অপেশাদার ক্রিকেট লিগে মরফেটভিল পার্কের বিপক্ষে করোমন্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ৫৯০ রানের রেকর্ড জুটি গড়েন ড্যারেন চিক ও তার ছেলে স্যাম চিক।

গত শনিবার এক ম্যাচে নির্ধারিত ৪০ ওভার ব্যাট করে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান তুলে ইনিংস শেষ করেন ড্যারেন ও স্যাম। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, ৪০ ওভারের ম্যাচে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

৩৮ বছর বয়সী স্যাম ১৩৭ বল খেলে অপরাজিত ৪০২ রানের দানবীয় ইনিংস খেলেন। তার ইনিংসে ৪২টি ছক্কা এবং ৩০টি চার ছিল। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন স্যাম।

৫৬ বলে সেঞ্চুরি, ৮৭ বলে ডাবল-সেঞ্চুরি, ১০৯ বলে ট্রিপল সেঞ্চুরি ও ১৩৬ বলে ৪শ রান পূর্ণ করেন স্যাম। শুধুমাত্র বাউন্ডারি থেকেই ৩৮৪ রান তুলেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৩০০-এর উপরে। ইনিংসের ৩২তম ওভারে মরফেটভিল পার্কের ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন স্যাম।

স্যামের বাবা ৬৩ বছর বয়সী ড্যারেনের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস।

৫৯০ রান তাড়া করতে নেমে নির্ধারিত ৪০ ওভার খেলে ৩ উইকেটে ১৪৬ রান করতে পারে মরফেটভিল পার্ক। ফলে ৪৪৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে করোমন্ডল।

ব্যাট হাতে রেকর্ডের জন্ম দেওয়ার পর বোলিংও করেন স্যাম ও ড্যারেন। ১১ রান দিয়ে ড্যারেন ১ উইকেট নিলেও, উইকেটশূন্য ছিলেন স্যাম।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবা-ছেলের ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি

আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬