ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

পরবর্তী পাঁচ বছরের জন্য লাপোর্তা বার্সেলোনার সভাপতি পুন : নির্বাচিত

  • আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 32
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

হুয়ান লাপোর্তা আবারও বার্সেলোনার সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে পরাজিত করে ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির নেতৃত্বে থাকবেন লাপোর্তা।

৬৩ বছর বয়সী এই জনপ্রিয় নেতা ২০২১ সালের নির্বাচনেও ফন্টকে হারিয়েছিলে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করার পর জুলাই মাসে আবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

ক্লাবের প্রায় ৪২ শতাংশ সদস্য ভোট দেন, যা মোট ৪৮,৪৮০ ভোটের সমান। লাপোর্তা ৬৮.১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যেখানে ফন্ট পান ২৯.৭৮ শতাংশ।

নির্বাচন শেষে লাপোর্তা সাংবাদিকদের বলেন, “এই ফলাফল আমাদের খুব খুশি করেছে এবং আমাদের অনেক শক্তি দিয়েছে। য আমরা প্রায় বাকরুদ্ধ হয়ে গেছি।”

তিনি আরও বলেন, “কেউ আমাদের থামাতে পারবে না। আমি নিশ্চিত আগামী বছরগুলোতে, যেমন আমি বলেছি, আমাদের সামনে অনেক রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।”

লাপোর্তা জানান, ক্লাবটি এখন আংশিকভাবে পুন:নির্মাণাধীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাজ সম্পন্ন করার দিকে মনোযোগ দেবে, যা পরিকল্পনার চেয়ে এক বছর পরে ২০২৭ সালে শেষ হওয়ার কথা। পাশাপাশি ক্লাবের বিরুদ্ধে বাইরের সমালোচনার বিরুদ্ধেও তারা লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, “ক্লাব সদস্যরা আমাদের সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যেখানে আমরা সবাই মিলে বার্সাকে সবকিছুর বিরুদ্ধে রক্ষা করব।”

তিনি কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে ধন্যবাদ জানান, যারা গত মৌসুমে ক্লাবকে ঘরোয়া ট্রেবল জিততে সহায়তা করেছিলেন।

লাপোর্তা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির সভাপতি ছিলেন। এই সময়টা অনেকের মতে বার্সেলোনার সোনালি যুগ। সেই সময়ে কোচ পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে বার্সেলোনা ট্রেবল জিতেছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরবর্তী পাঁচ বছরের জন্য লাপোর্তা বার্সেলোনার সভাপতি পুন : নির্বাচিত

আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬