ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন

  • আপডেট সময় : ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 58
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামী ২৭ মার্চ সার্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ইউরো ২০২৪ বিজয়ী স্পেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারনে আর্জেন্টিনার বিপক্ষে কাতারে অনুষ্ঠিতব্য বহুল প্রতিক্ষিত ফিনালিসিমা বাতিল হওয়ায় বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে স্পেন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হয়েছে।

এ সম্পর্কে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘নির্ধারিত ম্যাচটি বাতিল হওয়ায় স্পেন জাতীয় দল বলকান অঞ্চলের দলের বিপক্ষে ম্যাচ খেলতে ক্যাস্তেলন শহর সফরে যাবে।’

ম্যাচটি স্পেনের ভিয়ারিয়ালের এস্তাদিও ডি লা সেরামিকাতে অনুষ্ঠিত হবে।

দোহায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলার কথা ছিল স্পেনের। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারনে ম্যাচটি বাতিল হয়ে যায়। আয়োজকরা নতুন ভেন্যু ও তারিখের সন্ধানে ছিল।

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে আর্জেন্টিনা বিকল্প কোন প্রস্তাবে রাজী হয়নি। যে কারনে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা।

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের বিপক্ষে উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বিজয়ী দলের মধ্যে আকর্ষনীয় এই ফিনালিসিমা ২০২২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

আগামী ৩০ মার্চ কাতারে মিশর জাতীয় দলের সাথে স্পেনের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম দাবী করেছে এখনো ম্যাচটির তারিখ নির্ধারিত রয়েছে। তবে সেটি স্পেনের বিকল্প কোন ভেন্যুতে একদিন পরে অনুষ্ঠিত হতে পারে।

২০২৬ ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে স্পেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন

আপডেট সময় : ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬