ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

এশিয়ান বীচ গেমসে কাবাডির গ্রুপ চূড়ান্ত

  • আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 62
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে আগামী ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট কাবাডির গ্রুপ বা ‘পুল’ বিন্যাস ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় কাবাডি দল এই গেমসে অংশ নিচ্ছে।

পুরুষ কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৮টি দল। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে পুল এ-তে। বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে পুল বি-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী কাবাডিতে এবার ৭টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলবে পুল বি-তে। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে। নারী বিভাগের পুল এ-তে স্থান পেয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।

সানিয়া শহরে আয়োজিত এই মেগা ইভেন্টে ১৪টি খেলার অধীনে মোট ১৫টি ডিসিপ্লিন এবং ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৬ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান বীচ গেমস। ১০ বছরের দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান বীচের সর্বোচ্চ এই আসর।

ঐতিহাসিকভাবে বীচ কাবাডিতে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০০৮ সালে বালিতে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ দল এবং ২০১০ সালে মাসকট ও ২০১২ সালে হাইয়াং আসরে নারী দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার পদক পুনরুদ্ধারে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আশাবাদী যে, পাকিস্তান ও ইরানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে পদক তালিকায় নাম লেখাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সানিয়ার উত্তাল সাগরের ঢেউ আর তপ্ত বালুর ওপর বাংলাদেশের কাবাডি যোদ্ধারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান বীচ গেমসে কাবাডির গ্রুপ চূড়ান্ত

আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬