ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভুল পায়ে এমআরআই করানোর বিষয়টি অস্বীকার করলেন এমবাপ্পে

  • আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 77
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম কিলিয়ান এমবাপ্পের ভুল হাঁটুর স্ক্যান করেছে, ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর সত্যিই চমকে দেবার মত ঘটনা। কিন্তু গণমাধ্যমের এই প্রতিবেদন অস্বীকার করেছেন এমবাপ্পে। হাঁটুর চোটে প্রায় তিন সপ্তাহ খেলতে না পারার পিছনে কোন ধরনের ভুল ছিলনা বলে তিনি জানিয়েছেন।

ফ্রান্সের আরএমসি স্পোর্টের এক প্রতিবেদকের খবর স্পেনের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি দাবি করেন, ডিসেম্বর মাসে এমবাপ্পের বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করতে ব্যর্থ হয় মাদ্রিদ, কারণ তারা ভুল করে সুস্থ ডান হাঁটুর স্ক্যান করেছিল। গত ৩১ ডিসেম্বর ক্লাব একটি মেডিক্যাল রিপোর্টে তার হাঁটুর মচকানোর বিষয়টি নিশ্চিত করে। পরে এই মাসে তিনি দ্বিতীয় মতামত নিতে প্যারিসে গেলে নতুন আপডেট আসে। যার ফলে তিনি তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইওে চলে যান এমবাপ্পে।
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স জাতীয় দলের ক্যাম্পে থাকাকালীন এমবাপ্পে বলেন, “মাদ্রিদ ভুল হাঁটু পরীক্ষা করেছে, এই তথ্যটি সত্য নয়। সম্ভবত এই পরিস্থিতির জন্য আংশিকভাবে আমি দায়ী, কারণ আপনি যখন আপনার অবস্থা সম্পর্কে কিছু বলেন না, তখন মানুষ বিভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করে।”

এমবাপ্পে জানান, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার যোগাযোগ সবসময় পরিষ্কার ছিল। চোটের পর পুনর্বাসন শুরু বা প্যারিসে চিকিৎসা নেওয়া, সব ক্ষেত্রেই ক্লাবের ডাক্তার, ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচ তার সঙ্গে ছিলেন।

তিনি বলেন, “এখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময় চলছে। আমি না থাকলেও দল ভালো খেলছে। অনেকে ভেবেছিল আমিই একমাত্র সমাধান, কিন্তু সেটা ঠিক নয়। দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এমবাপ্পে প্রথম এই চোট পান ৭ ডিসেম্ব সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে। এরপরও তিনি আলাভেস, তালাভেরা ও সেভিয়ার বিপক্ষে খেলেন, তারপর তার চোট নিশ্চিত হয়।

স্প্যানিশ সুপারকাপের বেশিরভাগ ম্যাচ মিস করার পর তিনি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কিছু ম্যাচ খেলেন। পরে ফরাসি ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে ক্লাব জানায়, তাদের নেওয়া “কনজারভেটিভ ট্রিটমেন্ট” সঠিক ছিল।

বিশ্রামের পর এমবাপ্পে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসেন। এরপর লা লিগায় এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বিতেও খেলেছেন।

এমবাপ্পে বলেন, “আমি কখনোই অতীত নিয়ে আফসোস করি না। বর্তমান ও ভবিষ্যতের দিকে মনোযোগ দিই। এখন আমি ভালো অনুভব করছি, বিশেষ করে আমার দুই হাঁটু নিয়েই, যা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি এখানে থাকতে পেরে খুব খুশি, পুরোপুরি ফিট আছি। ব্রাজিলের বিপক্ষে খেলতে প্রস্তুত এবং প্রয়োজন হলে শুরু করতেও প্রস্তুত।”

এর আগে এই সপ্তাহে, এমবাপ্পে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে বলেছিলেন, তার চোট নিয়ে “কিছু ভুল তথ্য” প্রচার করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুল পায়ে এমআরআই করানোর বিষয়টি অস্বীকার করলেন এমবাপ্পে

আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬