ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

ইয়েমেন থেকে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পরই এটি ঘটলো।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের পর এই প্রথমবার ইয়েমেন থেকে হামলার কথা জানাল তেল আবিব।

তবে ইসরাইলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধে যোগ দেবে। তাদের মিত্র ইরানে হামলা অব্যাহত থাকলে বা সংঘাতে আরও দেশ যুক্ত হলে তারাও পাল্টা পদক্ষেপ নেবে।

অতীতে আঞ্চলিক সংঘাতের জেরে লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা চালায় হুতিরা। তবে চলমান যুদ্ধে তারা এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমরা প্রস্তুত।’

তারা সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান অভিযানে অন্য দেশ যুক্ত হলে বা লোহিত সাগরকে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ ব্যবহার করা হলে তারা পদক্ষেপ নেবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়েমেন থেকে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬