ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে অনুশীলন শুরু ক্রিকেটারদের

  • আপডেট সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 68
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সাদা বলের সিরিজের জন্য ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড।

ঈদুল ফিতরের ছুটি শেষে শুক্রবার মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে ৩৭ জন খেলোয়াড় যোগ দেন। পাকিস্তানর সুপার লিগে (পিএসএল) খেলার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি ছয়জন ক্রিকেটার। তারা হলেন- মুস্তাাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম।

এছাড়া ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের অলরাউন্ডার এস এম মেহেরব হাসান, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা আব্দুল গাফফার সাকলাইন, রুয়েল মিয়া এবং এক সময় জাতীয় দলে খেলা মোসাদ্দেক হোসেনও।

২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম শ্রেনির প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নেওয়ার আগে ১৬ এপ্রিল পর্যন্ত ক্যাম্পে থাকবেন টেস্ট খেলোয়াড়রা।

১৩ এপ্রিল পর্যন্ত ক্যাম্পে থাকবেন সাদা বলের ফরম্যাটের খেলোয়াড়রা। এরপর নিউজিল্যান্ডর সিরিজের জন্য জাতীয় দলের সাথে যুক্ত হবেন তারা। ১৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল নিয়েও ক্যাম্প হবে। ২৭ এপ্রিল থেকে টি২০ সিরিজ শুরু হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে অনুশীলন শুরু ক্রিকেটারদের

আপডেট সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬