ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

বাংলাদেশের সিরিজের জন্য মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কামিন্স-হেডরা

  • আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 64
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামী আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

তিনি জানান, আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একইসাথে তিনি আরও জানিয়েছেন ভবিষ্যতে আবারও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব খেলোয়াড়রা ফিরিয়ে দিবে, এমনটা ভাবার সুযোগ নেই।

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর আর কখনও অসিদের ডেরায় টেস্ট খেলেনি টাইগাররা। অবশেষে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আগামী ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দু’টি টেস্টই চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এজন্য এই সিরিজটি দু’দলের কাছেই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট চলবে। ঐ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলার প্রস্তাব পেলেও ড্রাফট থেকে অনেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। কারণ বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে টেস্ট খেলতে চান হেড-হ্যাজেলউডরা।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় মাত্র ২০ দিন খেলে প্রায় ৫ লাখ পাউন্ড আয়ের সুযোগ ছেড়ে দিয়েছে। কারণ তারা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে চায়।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের খেলোয়াড়রা দেশের হয়ে খেলতে অনেক বেশি আগ্রহী। এজন্যই এমন মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। কিন্তু ভবিষ্যতে এমনটা হবে সেটা ভাবলে ভুল হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের সিরিজের জন্য মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কামিন্স-হেডরা

আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬