ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

  • আপডেট সময় : ১০:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 80
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বেলজিয়ামের অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু সোমবার তার ক্লাবের পরিবর্তে নিজ দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন, যা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরির কারণে চলতি মৌসুমে ম্যাচ খেলার সুযোগ একেবারেই পাননি। তবে তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য হলো নাপোলি এবং জাতীয় দলের সাফল্য।

ইনস্টাগ্রামে লুকাকু লেখেন, “এই মৌসুমটা আমার জন্য কঠিন ছিল, ইনজুরি এবং ব্যক্তিগত ক্ষতি (বাবার মৃত্যু) সামলাতে হয়েছে।”

তিনি আরও বলেন, “গত কয়েক দিনে আমার পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাই বিষয়টি পরিষ্কার করা জরুরী। সত্যি বলতে কি, গত কয়েক সপ্তাহ আমি শারীরিকভাবে ভাল অনুভব করছিলাম না।

বেলজিয়ামে পরীক্ষা করালে জানা যায়, আমার হিপ ফ্লেক্সের মাংসপেশিতে প্রদাহ ও তরল জমেছে।”

ইনজুরিতে ভরা এই মৌসুমে লুকাকু গত মঙ্গলবার বেলজিয়ামের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। যে কারনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি ছিলেন না। একইসাথে মেক্সিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচটিও মিস করবেন।

তিনি বলেন, “আমি বেলজিয়ামেই পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি কখনোই নাপোলির প্রতি পিঠ ফিরিয়ে নিতে পারি না।”

ক্লাব ও সমর্থকদের সমালোচনার জবাবে তিনি বলেন, “ দলের হয়ে খেলতে এবং একইসাথে জিততে পারার চেয়ে বড় কিছু নেই। কিন্তু এখন আমাকে নিশ্চিত করতে হবে আমি শতভাগ সুস্থ। কারণ সম্প্রতি আমি তা ছিলাম না এবং এতে মানসিকভাবেও প্রভাব পড়েছে।”

বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুকাকু বলেন, “এই বছরটা কঠিন গেছে, কিন্তু আমি শুধু চাই সুস্থ হয়ে নাপোলি ও জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে।”

প্রাক-মৌসুমে উরুর চোটের কারনে তিনি জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেননি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে সিরি-এ শিরোপাধারী নাপোলি কঠিন সময় পার করছে এবং বর্তমানে লিগের শীর্ষ দল ইন্টার মিলানের থেকে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

আপডেট সময় : ১০:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬