ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুলাইয়ে জিম্বাবুয়ে সফর করবে ভারতীয় ক্রিকেট দল

  • আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুলাইয়ে জিম্বাবুয়ে সফর করবে ভারতীয় ক্রিকেট দল।

এক বিবৃতিতে ভারতের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

২০২৪ সালের জুলাইয়ের পর প্রথম জিম্বাবুয়ে সফর যাবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ঐ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া।

২৩ জুলাই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও জিম্বাবুয়ে। এরপর সিরিজের বাকী দুই ম্যাচ হবে যথাক্রমে-২৫ ও ২৬ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোটর্স ক্লাব মাঠে।

ভারত সিরিজ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই আগ্রহ তৈরি করে। নিজেদের মাটিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হবে।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভালো পারফরমেন্সের পর এই সিরিজ আমাদের জন্য গতি ধরে রাখার একটি বড় মঞ্চ হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে দল হিসেবে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে জিম্বাবুয়ের এই দলটির।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দেখা হয়েছিল ভারত ও জিম্বাবুয়ের। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৭২ রানে হেরেছিল জিম্বাবুয়ে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাইয়ে জিম্বাবুয়ে সফর করবে ভারতীয় ক্রিকেট দল

আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬