ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শনিবার জরুরি সভা ডেকেছে বিসিবি

  • আপডেট সময় : ১১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে।

সভায় সভাপতিত্ব করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

সভার প্রধান আলোচ্য বিষয় হতে পারে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। খেলোয়াড়দের স্বার্থে লিগটি কীভাবে পুনরায় শুরু করা যায়। এ ছাড়াও বেশ কিছু বিষয়ে বোর্ড সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিসহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচ্যসূচির তালিকায় আছে।

বর্তমানে ৩৭ জন খেলোয়াড় প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে অনুশীলন করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য জাতীয় দল ঘোষণার পর পুরোদমে অনুশীলন শুরু হবে।

এদিকে, বোর্ড এখনও মিডয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। সভায় এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শনিবার জরুরি সভা ডেকেছে বিসিবি

আপডেট সময় : ১১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬