ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইনজুরিতে মাঠের বাইরে স্যান্টনার

  • আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ঘাড়ের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার।

গত শনিবার ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে ফিল্ডিং করার সময় ঘাড়ে ব্যথা পান তিনি। ফলে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে অনুষ্ঠিত মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি স্যান্টনার।

মুম্বাইয়ের প্রধান কোচ শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘দিল্লির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন স্যান্টনার। ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট না থাকায় রাজস্থানের বিপক্ষে খেলার সুযোগ পাননি তিনি।’

আগামী ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে মুম্বাইয়ের চতুর্থ ম্যাচে স্যান্টনার খেলতে পারবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। বাঁ-হাতি স্যান্টনারকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ জয়াবর্ধনে।

তিনি বলেন, ‘স্যান্টনার ডান ঘাড়ে ব্যথা পেয়েছেন। ইনজুরির মাত্রা খুব বেশি বড় নয়। এজন্য পরের ম্যাচেই আমরা তাকে একাদশে পাবার আশা করছি। কিন্তু স্যান্টনারকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। পুরোপুরি সুস্থ হবার পরই তাকে খেলার সুযোগ দেওয়া হবে।’

স্যান্টনারের জায়গায় রাজস্থানের বিপক্ষে একাদশে সুযোগ পান আফগানিস্তানের স্পিনার এএম গাজানফার। বৃষ্টির কারণে ১১ ওভারে নির্ধারিত ম্যাচে ২ ওভার হাত ঘুড়িয়ে ২১ রানে ২ উইকেট শিকার করেন গাজানফার। এ ম্যাচে ২৭ রানে হারে মুম্বাই।

মুম্বাইয়ের হয়ে একটি ম্যাচ খেলে অপরাজিত ১৮ রানের পাশাপাশি বল হাতে ২২ রানে ১ উইকেট শিকার করেন স্যান্টনার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরিতে মাঠের বাইরে স্যান্টনার

আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬