ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ডিপিএলের দলবদল ১৮ ও ১৯ এপ্রিল

  • আপডেট সময় : ১১:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 44
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের জন্য খেলোয়াড়দের দলবদল আগামী ১৮ ও ১৯ এপ্রিল নির্ধারিত করেছে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)।

দু’দিনই সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠিত হবে।

দেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হিসেবে পরিচিত এই লিগ শুরুর তারিখ এখনও ঘোষণা করেনি সিসিডিএম। কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২টি দল হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লিওপার্ডস।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিপিএলের দলবদল ১৮ ও ১৯ এপ্রিল

আপডেট সময় : ১১:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬