ডিপিএলের দলবদল শুরু কাল
- আপডেট সময় : ১১:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 61
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল আগামীকাল শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এই দলবদল অনুষ্ঠিত হবে।
ডিপিএল শুরুর তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি সিসিডিএম। ডিপিএল দেশের প্রধান লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হিসেবে বিবেচিত।
কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা আছে।
আসন্ন ডিপিএলের দলবদলে অংশ নেবে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লিওপার্ডস।
বেশিরভাগ দলই মৌখিকভাবে নিজেদের পছন্দের খেলোয়াড় ইতোমধ্যে চূড়ান্ত করে রেখেছে।
বিডিসংবাদ/এএইচএস




















