ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আইপিএল খেলার অনুমতি পেলেন স্টার্ক

  • আপডেট সময় : ১১:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ছাড়পত্র পেয়েছেন পেসার মিচেল স্টার্ক। খুব শিগগিরই দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন তিনি।

আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দিল্লির জার্সিতে মাঠে নামতে পারেন স্টার্ক।

সর্বশেষ অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে কাঁধ ও কনুইয়ের ইনজুরিতে পড়েন স্টার্ক। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। আইপিএল দিয়ে আবারও মাঠে ফেরার পরিকল্পনা ছিল স্টার্কের। কিন্তু আইপিএলের শুরু থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেননি তিনি।

ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় স্টার্ককে খেলার অনুমতি দিয়েছে সিএ। বোর্ড জানিয়েছে, ‘স্টার্ককে আবার খেলার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করবেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দেখা যাবে স্টার্ককে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইপিএল খেলার অনুমতি পেলেন স্টার্ক

আপডেট সময় : ১১:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬