ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আব্বাস-আজানের প্রশংসায় ইমাম

  • আপডেট সময় : ১০:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের দারুণ প্রত্যাবর্তনের কৃতিত্ব দেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস ও অভিষিক্ত ওপেনার আজান আওয়াইসকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত পাকিস্তানের সেরা পারফরমার ছিলেন আব্বাস ও আজান। বল হাতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৪১৩ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন আব্বাস।

পরে ব্যাট হাতে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন আজান। দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছে পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ১১২ রান যোগ করে ৪১৩ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশকে ৪১৩ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন আব্বাস। ৯২ রানে ৫ উইকেট নেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে আব্বাসের প্রশংসা করতে গিয়ে ইমাম বলেন, ‘আব্বাস কতটা ভালো বোলার, আমরা সবাই জানি। পরিস্থিতি অনুকূলে থাকলে খুব ভালো বল করে আব্বাস। সে নিয়মিত লাইন-লেংথ বজায় রেখে বল করে থাকে। সবসময় ব্যাটারদেরকে চ্যালেঞ্জের মুখে রাখে।’

ঘরোয়া ও কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা থাকায় অনুকূল পরিস্থিতিতে ভালো বল করতে পারে আব্বাস।

এমনটাই মনে করেন ইমাম, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে আপনার গতি বেশি না থাকলেও কিছু যায় আসে না।

অভিজ্ঞতা অনেক বেশি কাজে দেয়। বাংলাদেশ ব্যাটারদের সামনে ধারাবাহিকভাবে এক জায়গায় বল করে গেছে সে।’

বাংলাদেশের ৪১৩ রানের জবাব দিতে নেমে ভালো অবস্থায় থেকে দিন শেষ করেছে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানকে পথ দেখাচ্ছেন অভিষিক্ত আজান। ১৩৩ বলে ১২টি চারে ৮৫ রানে অপরাজিত আছেন তিনি।

আজানকে নিয়ে ইমাম বলেন, ‘যদি লাল বল এবং ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া হয়, তবে সেটির প্রতিফলন দেখা যায়। আজান অনেক প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে এবং হাজার-হাজার রান করেছে। সেই অভিজ্ঞতাই আজ তাকে ভাল খেলতে সাহস যুগিয়েছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আব্বাস-আজানের প্রশংসায় ইমাম

আপডেট সময় : ১০:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬