ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

  • আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ কথা বলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন আমাদের কাছ থেকে তেল কিনতে রাজি হয়েছে।’

উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন মোড় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিত। তবে গত বছর ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করলে বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা কমিয়ে দেয়। একই সঙ্গে সয়াবিন আমদানির ক্ষেত্রেও তারা যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬