ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

গত ১ সপ্তাহে হাইতিতে গ্যাং সংঘর্ষে নিহত ৭৮, আহত ৬৬ : জাতিসংঘ

  • আপডেট সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

হাইতির রাজধানীর উপকণ্ঠে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে গত ৯ মে থেকে অন্তত ৭৮ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সাধারণ নাগরিক ১০ জন।

হাইতিতে অবস্থিত জাতিসংঘ কার্যালয় (বিনুহ বা বিআইএনইউএইচ) বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিনুহ জানায়, ৯ মে থেকে দেশটির সিতে সোলেই ও ক্রোয়া-দে-বুকেতে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ৭৮ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী এবং একজন কিশোরীসহ মোট ১০ জন সাধারণ নাগরিক বাকীরা গ্যাং সদস্য।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতি দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতায় বিপর্যস্ত। গত দুই বছরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সংঘর্ষের কারণে গত সপ্তাহে প্রায় ৫ হাজার ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেক পরিবার এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় আটকা পড়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর।

একটি হাসপাতাল এবং ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ) পরিচালিত একটি চিকিৎসাকেন্দ্র তাদের কার্যক্রম স্থগিত করে কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

সরিয়ে নেওয়ার আগে এমএসএফ জানায়, মাত্র ১২ ঘণ্টার মধ্যে হাসপাতালে ৪০ জন গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিতে আসেন।

জাতিসংঘ আরও জানায়, এর আগে মার্চ ও এপ্রিল মাসে একই এলাকায় সহিংসতায় প্রায় ৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

বিনুহ জানায়, ৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সিতে সোলেই ও ক্রোয়া-দে-বুকেতে অন্তত ৩০৫ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৩ জন সাধারণ নাগরিক, যার মধ্যে ১৭ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। বাকি নিহতরা গ্যাং সদস্য।

হাইতিতে একটি নতুন বহুজাতিক গ্যাংবিরোধী বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা অর্থ ও সম্পদের সংকটে থাকা আগের সহায়তা মিশনের স্থলাভিষিক্ত হবে। তবে এখন পর্যন্ত মাত্র ৪০০ জন চাদীয় সেনা পোর্ট-অ-প্রিন্সে পৌঁছেছে।

নতুন বাহিনী বৃহস্পতিবার জানায়, তাদের কমান্ডার হিসেবে মঙ্গোলিয়ার জেনারেল এরদেনেবাত বাতসুরি দায়িত্ব গ্রহণ করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গত ১ সপ্তাহে হাইতিতে গ্যাং সংঘর্ষে নিহত ৭৮, আহত ৬৬ : জাতিসংঘ

আপডেট সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬