ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘স্কুল-কলেজগুলোতে শিক্ষা নেই…’

  • আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিল্প সংস্কৃতি শুধুমাত্র বিনোদনের উপকরণ নয়, এটি অর্থ উপার্জনের একটি বড় মাধ্যম। সৃজনশীল অর্থনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে আরও বেশি চাঙা করা সম্ভব।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশের স্কুল ও কলেজগুলোতে শিক্ষা নেই, আছে শুধু পরীক্ষা। জিপিএ-৫ পেয়ে উচ্চ শিক্ষায় গিয়ে আর এগোতে পারছে না শিক্ষার্থীরা। আমাদেরকে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার সঙ্গে সংস্কৃতি চর্চার সমন্বয় ঘটাতে হবে। সমাজে মানবিকতার বিকাশ ঘটাতে না পারলে সরকারের সকল উন্নয়ন ব্যাহত হবে। জঙ্গিবাদ শেকড় গড়তে শুরু করেছে। এ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন মানবিক শিক্ষা।

শনিবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে আয়োজিত মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কারুশিল্পীদের তৈরি কারুপণ্য বিপণনের মাধ্যমে এ সৃজনশীল অর্থনীতিকে আমরা গতিশীল করতে পারি। সরকারিভাবে সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দানব নয়, মানবের সমাজ গড়তে চাই। এ জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে, রাখতে হবে। উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, পানাম নগরীর ৫২টি ঐতিহাসিক ভবন সংস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। পরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।

ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা আক্তার প্রমুখ।

শনিবার সকাল ১১টায় ফাউন্ডেশন চত্বরে সোনারতরী মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লোকজ উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘স্কুল-কলেজগুলোতে শিক্ষা নেই…’

আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭