ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পঞ্চম বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে অভিজ্ঞ লুকা মদ্রিচ

  • আপডেট সময় : ০৬:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইনজুরি কাটিয়ে ক্যারিয়ারে টানা পঞ্চম বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ।

কোচ জøাটকো ডালিচ গতকাল ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা করেছেন। এই দলে লুকা ছাড়াও আরও রয়েছেন অভিজ্ঞ ইভান পেরিসিচ।

গত মাসে এসি মিলানের হয়ে ক্লাব ফুটবল খেলতে গিয়ে মদ্রিচের গালের হাড়ে চিড় ধরা পড়ে। কিন্তু আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে অধিনায়কের ফিট হয়ে ওঠার আশা করছে ক্রোয়েশিয়া। গ্রুপ-এল’র অপর দুই দল হলো পানামা ও ঘানা।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দীর্ঘ আধিপত্য ভেঙ্গে ২০১৮ সালে ব্যালন ডি’অর জয় করেছিলেন ৪০ বছর বয়সী মদ্রিচ। ২০০৬ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। ইতোমধ্যেই দেশের হয়ে সর্বোচ্চ ১৯৬ ম্যাচ খেলেছেন। ক্রোয়েশিয়া যদি বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করতে পারে তবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারেন মদ্রিচ।

ডালিচের এবারের বিশ্বকাপ দলটি মোটেই অনভিজ্ঞ নয়। এই দলে রয়েছে গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ, ডিফেন্ডার জাসকো গাভারডিওল, মিডফিল্ডার মাতেও কোভাচিচ ও মারিও পাসালিচ এবং আন্দ্রেজ ক্রামারিচ।

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল ক্রোয়েশিয়া। পরের আসরে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে তৃতীয় স্থান লাভ করেছিল ক্রোয়েটরা।

২৬ সদস্যের দলের সাথে ডালিচ সাতজন স্ট্যান্ড-বাই খেলোয়াড়ের নামও ঘোষনা করেছেন।

ক্রোয়েশিয়া স্কোয়াড :

গোলরক্ষক : ডোমিনিক লিভাকোভিচ, ডোমিনিক কোটারস্কি, ইভর পান্ডুর

ডিফেন্ডার : জাসকো গাভারডিওল, ডুয়ে কালেটা-কার, জোসিপ স্টুয়ালো, জোসিপ স্টানিসিচ, মারিন পনগ্রাসিস, মার্টিন আর্লিক, লুকা ভুসকোভিচ

মিডফিল্ডার : লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভøাসিচ, লুকা সুসিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান জাকিচ, পিটার সুসিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক

ফরোয়ার্ড : ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, আন্দে বুডিমির, মার্কো পাসালিচ, পিটার মুসা, ইগর মাটানোভিচ

স্ট্যান্ড-বাই খেলোয়াড় : লোভরো মায়ার, ফ্রায়ো ইভানোভিচ, ডিওন ড্রেনা বেলো, ইভান সোমোলসিচ, কার্লো লেটিকা, আদ্রিয়ান সেগেসিচ, লুকা স্টোয়কোভিচ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চম বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে অভিজ্ঞ লুকা মদ্রিচ

আপডেট সময় : ০৬:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬