ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাংবাদিকের প্রশ্নে চটলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ

  • আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সংবাদ সম্মেলন তখন সবে শুরু। প্রশ্ন আসাও শুরু হয়নি। চেয়ারে বসেই শান মাসুদ বললেন, ‘আমি শুধু এই সিরিজ নিয়েই এখন কথা বলব। এই সিরিজ নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন।’ কিছুক্ষণ পর শানের রুদ্রমূর্তি দেখতে পেলেন সাংবাদিকরা।

বাংলাদেশের কাছে টানা ৪ টেস্ট হারের পর পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের মন মেজাজ ঠিক নেই। পাকিস্তানি সাংবাদিক বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি দলে বিভিন্ন ভূমিকায় যুক্ত সাবেক ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এতে মেজাজ হারান শান মাসুদ।

পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আপনি কি আবেগ দিয়ে চিন্তা করছেন? পরিবর্তন স্ট্রাকচারাল। আপনি একটা দৃষ্টিকটু উপায় বেছে নিয়েছেন। ইমোশন এক পাশে রাখুন। এখানে ইমোশনের দাম নেই। আমি কাউকে রক্ষাও করছি না, কারও সমালোচনাও করছি না। পাকিস্তানের ক্রিকেটের উন্নতি ছাড়া আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।’

এ সময় শান দাবি করেন, দল হেরে গেলে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সেরও মূল্য দেওয়া হয় না।

তিনি বলেন, ‘আমি এখানে আপনার সাথে দ্বিমত পোষণ করলাম। যে কারও পারফরম্যান্স হোক, দল না জিতলে সেটা গণ্য করা হয় না। সেটা ৫ রান হোক বা ১০০ রান। সিরিজ না জিতলে এসব গোণায়ই ধরা হয় না। সবাই তো পাকিস্তানেরই খেলোয়াড়। একটু কম আবেগ দিয়ে ভাবার চেষ্টা করুন। ফলাফলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে আবেগ দিয়ে আমরা দেখি না, বরং আরও ভালো করার চেষ্টা করি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকের প্রশ্নে চটলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ

আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬