ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বোনাসের টাকা সুইমিং পুলের জন্য দিলেন ক্রিকেটাররা

  • আপডেট সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 43
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গতকাল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের বোনাস দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণসহ উন্নত সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে ও দ্বিতীয় ম্যাচ ৭৮ রানে জিতে টানা দ্বিতীয়বারের মত পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০২৪ সালেও পাকিস্তান সফরে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

তামিম বলেন, ‘এই ঐতিহাসিক সিরিজ জয়ের পর খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করতে চেয়েছিল বোর্ড। আমরা প্রস্তুত ছিলাম। যদি বোনাস দিতে হতো আমরা তা দিতাম।

কারন তারা এটির যোগ্য। কিন্তু তাদের এই উদ্যোগের প্রশংসা করা উচিত।

তারা শুধু নিজেদের কথা ভাবেনি। এই সুবিধাটি অনূর্ধ্ব-১৯ এবং হাই-পারফরমেন্স দলের তরুণ খেলোয়াড়রাও ব্যবহার করবে।’

মিরপুর স্টেডিয়ামের মূল নকশাতেই সুইমিং পুল অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আজ পর্যন্তও সেখানে সুইমিং পুল নির্মাণ করা হয়নি।

তামিম জানান, বিসিবি এখন আধুনিক সুযোগ-সুবিধাসহ সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে।

তিনি আরও নিশ্চিত করেছেন যে, সংস্কার কাজের অংশ হিসেবে স্টেডিয়ামের বর্তমান জিমন্যেসিয়ামের কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।

সেই সাথে আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন তামিম।

স্বচ্ছতা নিয়ে উদ্বেগের কারনে গত বছর নির্বাচন থেকে সরে দাঁড়ানো তামিম জানান, এ বছরের নির্বাচন উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক হবে।

তামিম বলেন, ‘নির্বাচন যতটা সম্ভব স্বচ্ছ হবে। যারা ক্রিকেট ভালোবাসেন, সংগঠক, ব্যবসায়ী এবং যারা বাংলাদেশ ক্রিকেটের মঙ্গল চান তাদের অংশগ্রহণ করা উচিত।’

আগামী ৭ জুন বিসিবির ২৩টি পরিচালক পদ ও সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোনাসের টাকা সুইমিং পুলের জন্য দিলেন ক্রিকেটাররা

আপডেট সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬