ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী

  • আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 31
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রোববার লেবানন থেকে নিক্ষেপ করা সন্দেহভাজন দুটি ড্রোন ইসরাইলের উত্তরাঞ্চলে আঘাত করেছে। ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল-লেবানন সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরাইলি ভূখণ্ডে সন্দেহজনক দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই হামলার পর, ইসরাইলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী প্রতিশোধমূলক হামলা চালিয়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আঘাত হানার আহ্বান জানান। ওই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ‘দাহিয়ে’ নামে পরিচিত।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘উত্তরের জনগোষ্ঠীর ওপর হামলা চালানো ‘দাহিয়ে মতবাদ’-এর জন্য একটি পরীক্ষা, যা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।

আমি তাকে দৃঢ় ও কঠোরভাবে এ অভিযান বাস্তবায়ন ও দাহিয়ের ভবনগুলো ধ্বংস করার আহ্বান জানাই।’
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-এ লেখেন, ‘প্রতিটি ড্রোনের জন্য একটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি লঙ্ঘনের জন্য গোলাবর্ষ ও প্রতিটি মিসাইলের জন্য দাহিয়ে এমন আক্রমণ চালানো হবে, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তারা এর আগে থেকেই সতর্ক করে বলেছেন যে, যদি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ইসরাইল বৈরুতের দাহিয়ে এলাকায় পাল্টা হামলা চালাবে।

তারা আরও দাবি করেন, তাদের এই অবস্থানের সঙ্গে ওয়াশিংটনের সমর্থন রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী

আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬