ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ১০:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করে ডি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে তুরষ্ককে পরাজিত করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সকারুজরা। এরপর যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে কিছুটা পিছিয়ে পড়ে। কিন্তু নর্দান ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচে তাদের মোটেই নার্ভাস মনে হয়নি। যদিও কাঙ্খিত গোলের দেখা তারা পায়নি।

এনিয়ে সাতটি বিশ^কাপে তৃতীয়বারের মত নক আউট পর্বের টিকিট পেল অস্ট্রেলিয়া।
তিন ম্যাচে অস্ট্রেলিয়ার সমান চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের সামনেও গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে নক আউট পর্বে যাবার সুযোগ রয়েছে।

এই গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১০:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬