ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

  • আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 11
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের ‘ক্ষত’ এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে।

বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের ম্যাচে রক্ষণাত্মক কৌশলের কারনে টাচেল তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ ও লটারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।

সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়া দিদিযয়ের দেশম্যের ফ্রান্সের বিপক্ষে শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে থ্রি লায়ন্স।

শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে তার কৌশল নিয়ে টাচেলকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করা এই জার্মান কোচ বলেন, “আমি সাহায্য করার চেষ্টা করেছি, দলকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রবৃত্তি, অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং প্রতিদ্বন্দ্বীতার মানসিকতার ওপর ভরসা করে। দলের উপকার করা এবং কাঙ্খিত ফল পাওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম। আমরা কাঙ্খিত ফল পাইনি। তাই অবশ্যই ওই সিদ্ধান্তগুলোর দায়িত্ব আমি নিচ্ছি। তবে মনে রাখতে হবে, এসব সিদ্ধান্ত ম্যাচ চলাকালীন চাপের মধ্যেই নিতে হয়।”

সংবাদ সম্মেলনে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনসকে পাশে নিয়ে কথা বলেন টাচেল। এ সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল। তিনি বলেন, এই হারের কষ্ট তিনিই এবং তার খেলোয়াড়রাই সবচেয়ে বেশি অনুভব করছেন।

প্যারিস সেন্ট জার্মেইন, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বলেন, ফিফা র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে এখনও শীর্ষ তিন দল, আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের মানে পৌঁছাতে কিছুটা ব্যবধান ঘোচাতে হবে।

টাচেল বলেন, “আমার মনে হয়, এই ব্যবধানের কারণ হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন দল ও দেশ হিসেবে যেসব শিরোপা জিতেছে তার ফল। বহু বছর ধরে কোচ ও দল মিলে তারা যা গড়ে তুলেছে, তার সঙ্গে এখনও আমাদের সামান্য ব্যবধান রয়েছে, যা দূর করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপ জেতা এবং ফাইনালে ওঠা নিয়ে ওই দেশগুলোর যে প্রত্যাশা, সেই মানসিকতার দিকেও এই ব্যবধান স্পষ্টভাবে ফুটে ওঠে।”

তবে টাচেল প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল এই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, “আমরা এই হতাশা কাটিয়ে উঠব, এটিকে শক্তিতে পরিণত করব এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাব। সেই প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকেই।”

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬