ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

  • আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা (গ্রিনিচ মান সময় ২২০০) থেকে এই হামলা শুরু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং গত রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়াই এই হামলার মূল উদ্দেশ্য।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস ও তাসনিম জানায়, হরমুজ প্রণালীর তীরে ইরানের দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ণ সিরিক বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার সেন্টকম জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও এক সেনা নিখোঁজ রয়েছেন। চলতি বছরের ৭ জুলাই থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন সেনা নিহত হল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬