ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি

  • আপডেট সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে লক্ষ্য করে নতুন শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত অটোয়া।

কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে কার্নি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্যিক পদক্ষেপগুলোর সর্বশেষ উদাহরণ। এর সূচনা হয়েছিল কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির (ইউএসএমসিএ) সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক শুল্ক আরোপের মাধ্যমে।’

কানাডার মন্ট্রিয়াল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন যখন তাদের বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করছে, তখন বিরোধ নিষ্পত্তির জন্য কানাডা বিভিন্ন প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে এসব আলোচনা আরও জোরদার করতেও দেশটি ‘প্রস্তুত’ রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি

আপডেট সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬