ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইরানের প্রেসিডেন্ট হলেন রুহানি

  • আপডেট সময় : ০২:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • / 405
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। এখনো চূড়ান্ত ঘোষণা দেয়া না হলেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার ঘোষিত প্রাথমিক ফলাফল থেকে সে আভাসই পাওয়া গেছে। তেহরানের সাথে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক আরো জোরদারে তার প্রচেষ্টার প্রতি ভোটার সমর্থন জানানোতেই তিনি এ জয় পেতে যাচ্ছেন। খবর এএফপি’র।

নির্বাচন কমিটির প্রধান আলী আসগর আহমাদি ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলেন, ভোট গণনা প্রায় করা শেষ হয়েছে। এতে দেখা যাচ্ছে রুহানি ২ কোটি ২৮ লাখ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন। রুহানির প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী ইব্রাহিম রাইসি ১ কোটি ৫৫ লাখ ভোট পেয়েছেন। তবে রাইসি ভোটে কারচুপির অভিযোগ করেছেন। এক্ষেত্রে তার অভিযোগ রুহানির সমর্থকেরা ভোটকেন্দ্রে নির্বাচনী আইনবহির্ভূত নানা অপপ্রচার চালায়। ৫৬ বছর বয়সী রাইসি রক্ষণশীল বলে পরিচিত।

বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি (৬৮) নির্বাচনী প্রচারে উদার ও বর্হিমুখী দৃষ্টিভঙ্গির ইরান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পরমাণু চুক্তির ক্ষেত্রে তার সফলতাকে আরও সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

২০১৫ সালে পরমাণু শক্তিধর ছয় দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ইরান একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত পরমাণু কর্মসূচি চালালেও পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ উঠে যায়।

তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এই চুক্তির বিরোধিতা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের প্রেসিডেন্ট হলেন রুহানি

আপডেট সময় : ০২:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭