ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী ‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মার্কিন শুল্ক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার বসতবাড়ি অবরুদ্ধ করে রাখায় মার্কিন পতাকা ওড়ালেন ফিলিস্তিনি-আমেরিকান

প্রথমবারের মতো সফলভাবে ভূমিতে রকেটের প্রথম ধাপ উদ্ধার করেছে চীন

  • আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের একটি মহাকাশ স্টার্টআপ বুধবার সকালে সফলভাবে ভূমিতে একটি রকেটের প্রথম ধাপ উদ্ধার করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে দেশটির এমন প্রথম সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

একই সঙ্গে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি ‘অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেছে। চীন তার ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নে সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এই লক্ষ্যকে ‘মহাকাশ স্বপ্ন’ বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্টার্টআপ ল্যান্ডস্পেসের তৈরি ঝুকু-৩ রকেটটি স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে উত্তর-পশ্চিম চীনের দোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটির প্রথম ধাপÑঅর্থাৎ রকেটের সবচেয়ে নিচের অংশটিÑপরে সফলভাবে উদ্ধার করা হয়।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সিনহুয়া জানায়, এটি ‘মসৃণভাবে অবতরণ’ করে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, রকেটের প্রথম ধাপটি ধীরে ধীরে মরুভূমির একটি অবতরণস্থলের দিকে নেমে আসে। এ সময় এর প্রসারণযোগ্য পাগুলো খুলে যায় এবং এটি নির্ধারিত স্থানে অবতরণ করে।

সিনহুয়া জানায়, প্রথম ধাপের ওপরের অংশে থাকা রকেটের দ্বিতীয় ধাপটি হংহু-০৩ স্যাটেলাইটকে কক্ষপথে পাঠায়। সংস্থাটি এ অভিযানকে ‘সম্পূর্ণ সফল’ বলে উল্লেখ করেছে।

মহাকাশ বিশেষজ্ঞরা বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে ল্যান্ডস্পেসই প্রথম কোম্পানি, যারা নিজস্ব পায়ের ওপর দাঁড় করিয়ে কক্ষপথে ব্যবহারের উপযোগী রকেটের বুস্টার অবতরণ করাতে সক্ষম হয়েছে।

অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ও অধ্যাপক রিচার্ড ডি গ্রেইস বলেন, ‘ল্যান্ডস্পেসের সফল অবতরণ চীনের বাণিজ্যিক মহাকাশ খাতের জন্য একটি বড় মাইলফলক।’

জুলাইয়ে রাষ্ট্রীয়ভাবে তৈরি লং মার্চ-১০বি ক্যারিয়ার রকেটের প্রথম ধাপ সমুদ্রভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে উদ্ধারের মাত্র এক মাস পর ল্যান্ডস্পেসের এই সাফল্য এলো।

ডি গ্রেইস বলেন, ‘চীন এখন রাষ্ট্রীয় মালিকানাধীন ও বাণিজ্যিকÑউভয় মহাকাশ খাতের মাধ্যমে দু’টি ভিন্ন ধরণের রকেট পুনরুদ্ধার পদ্ধতি প্রদর্শন করেছে।’

তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার এই সমন্বয় চীনকে কম খরচে এবং আরও ঘন ঘন উৎক্ষেপণের সক্ষমতা অর্জনে সহায়তা করতে পারে। পরিকল্পিত বিশাল স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলের জন্য এমন সক্ষমতা প্রয়োজন।’

সিনহুয়া জানায়, ঝুকু-৩ রকেটটি চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের অনুমোদন পেয়েছে। এটি কম খরচে, বেশি সক্ষমতা এবং ঘন ঘন উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবারের মতো সফলভাবে ভূমিতে রকেটের প্রথম ধাপ উদ্ধার করেছে চীন

আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬