ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হেবা আইনে হস্তক্ষেপের সুযোগ নেই, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। যশোর শহরের পিটিআই হলরুমে আয়োজিত এক চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, হেবা আইনসহ যেকোনো আইনের অধীনে দান বা উইল করার ক্ষেত্রে এই সংশোধনী কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। তিনি আরও বলেন, হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই।

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বর্তমানে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন আইনমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আইনের সংশোধনী অংশটুকু না পড়েই একটি মহল বিতর্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। মূলত বাবা-মায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই এই আইনি পরিবর্তনের মূল উদ্দেশ্য, যা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আয়োজনে ‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে দিনব্যাপী এই চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় ২২ হাজার আবেদনের বিপরীতে মোট এক হাজার ১১৫ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হয়। নিয়োগপ্রাপ্তরা অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

হেবা আইনে হস্তক্ষেপের সুযোগ নেই, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬