ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালবৈশাখী ঝড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারালেন অসহায় হাজেরা ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদনে তাহসিফ সাউরির শারীরিক অবস্থার বিবরণ কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে

হেবা আইনে হস্তক্ষেপের সুযোগ নেই, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। যশোর শহরের পিটিআই হলরুমে আয়োজিত এক চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, হেবা আইনসহ যেকোনো আইনের অধীনে দান বা উইল করার ক্ষেত্রে এই সংশোধনী কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। তিনি আরও বলেন, হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই।

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বর্তমানে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন আইনমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আইনের সংশোধনী অংশটুকু না পড়েই একটি মহল বিতর্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। মূলত বাবা-মায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই এই আইনি পরিবর্তনের মূল উদ্দেশ্য, যা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আয়োজনে ‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে দিনব্যাপী এই চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় ২২ হাজার আবেদনের বিপরীতে মোট এক হাজার ১১৫ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হয়। নিয়োগপ্রাপ্তরা অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

হেবা আইনে হস্তক্ষেপের সুযোগ নেই, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬